পোস্টগুলি

ক্রীড়া সংবাদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসর নিচ্ছেন মুশফিক

ছবি
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসর, মুশফিকের বিদায়ের খবর জানালেন তামিম নিজস্ব প্রতিবেদক | Bangla360.news বাংলাদেশের টেস্ট ও আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন তিনি। বিসিবি সভাপতি তামিম ইকবাল এ তথ্য জানান। পরে নিজের ফেসবুক পোস্টে অবসরের সিদ্ধান্ত নিশ্চিত করেন মুশফিক। সংবাদ সম্মেলনে তামিমের ঘোষণা বিসিবি কার্যালয়ে বেলা দুইটা থেকে শুরু হয়েছিল বোর্ড পরিচালকদের সভা। সভা শেষে সংবাদ সম্মেলনে বোর্ডের সিদ্ধান্ত জানানোর কথা ছিল সভাপতি তামিম ইকবালের। বিকেল সাড়ে পাঁচটায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে উপস্থিত হয়ে শুরুতেই তিনি জানান, বোর্ড সভার সিদ্ধান্ত নিয়ে বলার মতো উল্লেখযোগ্য কিছু নেই। তবে সংবাদ সম্মেলনে তামিমের কাছে ছিল আরও গুরুত্বপূর্ণ একটি খবর। উপস্থিত সাংবাদিকদের চমকে দিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই অবসরে যাবেন মুশফিকুর রহিম।’ আগামী ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টে...